মিরপুরে বাংলাদেশের খেলা দেখতে গেলেন জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমেছে টাইগাররা।
এই ম্যাচটি দেখতে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। মাঠে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামেনি। আজই প্রথম মাঠে নেমেছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিকদের। টস জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা জয় পেয়েছে ৫টি ম্যাচে, বাকি ৩৪টি ম্যাচে জয়ের হাসি হেসেছে পাকিস্তান।