শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অর্থনৈতিক স্বার্থে হামলার হুঁশিয়ারি ইরানের

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অর্থনৈতিক স্বার্থে হামলার হুঁশিয়ারি ইরানের
মার্কিন-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে তেহরানে এটিএম বুথ থেকে টাকা তুলছেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

ইরানের একটি ব্যাংকে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বুধবার (১১ মার্চ) তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এ কথা জানান।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, তেহরানে গত রাতে দেশটির অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংক সেপাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। ঐতিহাসিকভাবে এই ব্যাংকের সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সম্পর্ক রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতিতে জোলফাকারি বলেন, ‘ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর জায়নিস্ট শাসন (ইসরায়েল) দেশের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।’

তিনি আরও বলেন, ‘এই অবৈধ ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুপক্ষ আমাদের বাধ্য করছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করতে।’

একইসঙ্গে তিনি অঞ্চলটির মানুষকে ব্যাংকগুলোর কাছ থেকে অন্তত এক হাজার মিটার দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছেন।

সূত্র: রয়টার্স

/জেএইচ/