জামালপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সংবাদদাতা

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চার সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন।