গোলবন্যায় ৬৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে চলছে গোলের মহোৎসব। এবারের আসর স্পর্শ করেছে দীর্ঘ ৬৮ বছরের পুরোনো এক ঐতিহাসিক কীর্তিকে। শনিবার (২০ জুন) সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ৫-১ ব্যবধানের দাপুটে জয়ের ম্যাচে কোডি গাকপোর পা থেকে আসে চলতি আসরের শততম গোল। মাত্র ৩৩ ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার মাধ্যমে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনেছে চলতি বিশ্বকাপ আসর। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দ্রুত মাত্র ২০ ম্যাচে শততম গোলের অনন্য রেকর্ডটি এখনো ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপের দখলে।
বর্তমান আসরে ম্যাচপ্রতি গোলের গড় দাঁড়িয়েছে ৩.০২। এ ধারা বজায় থাকলে ১০৪ ম্যাচের এ টুর্নামেন্ট শেষে মোট গোলসংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে আভাস দিচ্ছেন ফুটবল বিশ্লেষকরা। মাঠের এ গোলবন্যার পেছনে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ বড় ভূমিকা রাখছে। বলটির গতি ও অপ্রত্যাশিত বাঁক সামলাতে হিমশিম খাচ্ছেন গোলরক্ষকেরা। এর ফলে দূরপাল্লার শট থেকে আসছে দর্শনীয় সব গোল। তাছাড়া, ৪৮ দলের বর্ধিত ফরম্যাটের কারণে টুর্নামেন্টে কিছু তুলনামূলক দুর্বল দলের অংশগ্রহণ বড় ব্যবধানের জয় বাড়িয়ে দিয়েছে। জার্মানির কাছে কুরাসাওয়ের ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া কিংবা কাতারের বিরুদ্ধে কানাডার ৬-০ গোলের বড় জয়।
এ গোল উৎসবের পেছনে আবহাওয়ার প্রভাবও অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। তীব্র গরম ও বাধ্যতামূলক হাইড্রেশন বিরতির কারণে ম্যাচের শেষভাগে খেলোয়াড়দের ক্লান্তি ভর করছে, যা রক্ষণভাগে তৈরি করছে বড় ফাঁকফোকর। পরিসংখ্যান বলছে, চলতি টুর্নামেন্টের প্রায় ২৯ শতাংশ গোলই এসেছে ম্যাচের ৭৬ মিনিটের পর। এর সঙ্গে লিওনেল মেসির দৃষ্টিনন্দন হ্যাটট্রিকসহ কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও হ্যারি কেইনের মতো বিশ্বসেরা তারকাদের দুর্দান্ত ফর্ম ২০২৬ বিশ্বকাপকে আক্রমণাত্মক ফুটবলের এক রোমাঞ্চকর মঞ্চে পরিণত করেছে।

ইয়ামাল-নিকো ছাড়া স্পেন অচেনা: সৌদি কোচ