মেসির কীর্তি চিরকাল মনে থাকবে: বেকহ্যাম

মেসির কীর্তি চিরকাল মনে থাকবে: বেকহ্যাম
সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে আর দেখা যাবে না নীল-সাদা জার্সিতে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পরই সিদ্ধান্ত নিয়েছিলেন অবসরের। তবে বাবার মৃত্যুর কারণে বিষয়টি পিছিয়ে সোমবার (৩১ আগস্ট) সামনে আনেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি এই ফুটবলার বর্তমানে খেলছেন ইন্টার মায়ামিতে। মেসির অবসরের পর তাকে নিয়ে আবেগঘন বার্তায় ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম লিখেছেন, দেশকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো তুমি। তোমার কীর্তি চিরকাল মনে থাকবে।
ইন্টার মায়ামির অন্যতম মালিক বেকহ্যাম। আবেগঘন বার্তায় বেকহ্যাম লিখেন, ‘এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধির, স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের লাখ লাখ শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে।’
অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নপূরণ হয়েছিল মেসির ২০২২ সালে। ২০২৬-এ সুযোগ ছিল। কিন্তু স্পেনের বিপক্ষে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়।
দেশের জার্সিতে অবসরের আগে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসি দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। তালিকায় প্রথম স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩৩ ম্যাচ খেলে তার গোল ১৪৬টি।

মেসির অবসর নিয়ে যা বললেন ইনফান্তিনো

-CznNewsLab-c1310f-480x270.webp)