শিরোনাম

বিএফএলে আবাহনী হারালো মোহামেডানকে

নিজস্ব প্রতিবেদক
বিএফএলে আবাহনী হারালো মোহামেডানকে
আবাহনী-মোহামেডান ম্যাচে হয়েছে অলিম্পিক গোল। ছবি: ফেসবুক

ম্যাচের তৃতীয় মিনিটে ‘অলিম্পিক গোল’ করে মোহামেডানকে এগিয়ে নিলেন মোজাফ্ফরভ। কর্নার থেকে সরাসরি গোল হলে তাকে বলা হয় অলিম্পিক গোল। তবে প্রথমার্ধেই মিরাজুল ইসলামের গোলে ঘুরে দাঁড়ালো আবাহনী। দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতের গোলে ঘুরে দাঁড়ালো আকাশি-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)-এ আবাহনী ২-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। এ নিয়ে লিগে তিন বছর পর সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে জিতলো তারা।

ম্যাচের তৃতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে কর্নার কিকে সরাসরি বল জালে জড়ান মোজাফ্ফরভ। দুর্দান্ত বাঁকানো শটের গোলে আবাহনীর গোলকিপার মিতুল মারমা ছিলেন দর্শকের ভূমিকায়। আবাহনী খেলায় ফিরতে অবশ্য বেশি দেরি করেনি। ১৪ মিনিট পরই মিরাজুল ইসলাম আবাহনীর হয়ে সমতা আনেন। বক্সের সামনে বল পেয়ে শটে গোল করেন। আর মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন দিয়াবাতে।

১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আবাহনী। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

/টিই/