পশ্চিম তীরে বসতি অনুমোদনের নিন্দা ওআইসির

সিটিজেন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের বিষয়টি ইসরায়েল সরকার অনুমোদন দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের ‘চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলি পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি মন্ত্রিসভা ১ এপ্রিল এসব বসতি অনুমোদন দেয়। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সামরিক সেন্সরের অনুমোদনের পর ইসরায়েলি গণমাধ্যমে বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয় নতুন বসতি সম্প্রসারণের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
ওআইসি সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়নে ভূমিকা রাখতে।