গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

গাজীপুর সংবাদদাতা

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরের কার্যক্রমের পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ আন্দোলনে জামায়াতসহ ১১ দল অংশ নেবে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে জামায়াতের টঙ্গী শাখার কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের পর সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, যা দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তার দাবি, স্থানীয় পর্যায়ে দলীয় লোকজনকে বসিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
গোলাম পরওয়ার বিএনপির সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তা না হলে গণভোটের রায় বাস্তবায়নে রাজপথের আন্দোলন আরও জোরদার করা হবে।