শিরোনাম

গেইলকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন বাবর

সিটিজেন স্পোর্টস ডেস্ক
গেইলকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন বাবর
বাবর আজম। ছবি: ফেসবুক

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলকে পৌঁছে বাবর ছাড়িয়ে গেছেন গেইলকে।

করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পেশওয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন বাবর।

১২ হাজার রানের মাইলফলক পূরণে বাবরের দরকার ছিল ১৩ রান। যা পূরণের পর ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে। তিনি ৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।

টি-টোয়েন্টিতে ১২ হাজার বা তার বেশি রান করা বাকি ব্যাটসম্যানরা হলেন- বিরাট কোহলি, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, শোয়েব মালিক, জেমস ভিন্স, রোহিত শর্মা, ডি কক ও ফ্যাফ ডু প্লেসি।

/টিই/