পঞ্চম হয়ে বাছাই শেষ করলো বাংলাদেশ

পঞ্চম হয়ে বাছাই শেষ করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

এশিয়ান গেমস বাছাইয়ে সেরা ছয়ে থেকে মূলপর্বে খেলা বাংলাদেশ আগেই নিশ্চিত করেছিল। তাই চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি ছিল অবস্থান নির্ধারণীর মঞ্চ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার (১০ এপ্রিল) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
দলের জয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের। এই চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ।
শুক্রবার ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। এই কোয়ার্টারে ওয়ে চেং জি সমতায় ফেরান চাইনিজ তাইপেকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে লো হাউ-কাই সমতা ফেরান। ৩৮ মিনিটে ফিল্ড গোলে দলকে আবার এগিয়ে নেন মেহরাব। এই গোল আগলে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এর আগে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।