বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেলো যুবকের পা

উখিয়া-টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি উড়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ। মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানায়, শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গেছে, সাদেক মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। এ সময় তিনি মাইনের বিস্ফোরণের শিকার হন।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন মিয়ানমারের অভ্যন্তরের মাছ ধরতে গিয়েছিল একদল জেলে। মাছ ধরা শেষে ফেরার পথে মাইন বিস্ফোরণ এক জেলে গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।