হজযাত্রীদের যেসব পণ্য বহন নিষিদ্ধ

হজযাত্রীদের যেসব পণ্য বহন নিষিদ্ধ
বিশেষ প্রতিনিধি

হজযাত্রীদের লাগেজে মাদকদ্রব্য, রান্না করা খাবারসহ বিভিন্ন পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ‘হজ প্যাকেজ ও নির্দেশিকা ২০২৬’-এ এসব বিধিনিষেধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হজে যেতে ইচ্ছুক যাত্রীদের এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হজ পালনে যাওয়ার সময় কোনোভাবেই নিষিদ্ধ পণ্য সঙ্গে রাখা যাবে না। ব্যক্তিগত প্রয়োজনে হোক কিংবা কোনো এজেন্সি বা তৃতীয় পক্ষের প্ররোচনায়, অননুমোদিত মালামাল বহন থেকে বিরত থাকতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে কিছু নির্দিষ্ট পণ্য নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এসবের মধ্যে রয়েছে সব ধরনের মাদকদ্রব্য, তামাকজাত উপকরণ, পান পাতা, শুঁটকি মাছ, রান্না করা খাবার ও অন্যান্য পচনশীল দ্রব্য।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়েকোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করার পরও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।তিনি হজযাত্রীদের ব্যক্তিগতভাবে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দীন আল-আযাদ এনডিসি বলেন, কারও কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তাকে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এতে শুধু তার হজ পালনই অনিশ্চিত হয়ে পড়বে না, তৈরি হতে পারে গুরুতর আইনি জটিলতাও।