শিরোনাম

কানসাসকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা মেসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কানসাসকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা মেসির
অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি: সিএনএন

চলতি বিশ্বকাপে নিজেদের বেইজ ক্যাম্প কানসাস সিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল আর্জেন্টিনা ফুটবল দল। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে পা রাখার আগে কানসাসবাসীর আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সব কিছুর জন্য ধন্যবাদ!’

বিশ্বকাপের ট্রফি জয়ের অভিযানে আর্জেন্টিনার সামনে এখন মাত্র দুটি ম্যাচ বাকি। যার প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ব্লকবাস্টার ম্যাচটি খেলতে দলবল নিয়ে ইতোমধ্যে আটলান্টায় পৌঁছে গেছেন মেসিরা। এ ম্যাচের ফলের ওপরই নির্ধারণ হবে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য।

ইংলিশদের হারাতে পারলে ফাইনালের টিকিট কেটে তারা যাবে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে, আর হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য তাদের ধরতে হবে মায়ামির পথ। অর্থাৎ, চলতি আসরে কানসাসে ফেরার আর কোনো সম্ভাবনা নেই আর্জেন্টিনার। তাই প্রিয় বেইজ ক্যাম্পের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায়ি বারবিকিউ পার্টির আয়োজন করেছিল গোটা দল।

/এমএকে/