মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের মূল্যে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে সোমবার (১৩ জুলাই) বাজার খোলার সাথে সাথেই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। এটি ছিল ২০২০ সালের মে মাসের পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতা চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে অকার্যকর ঘোষণা করার পর থেকেই মূলত এ অস্থিরতার সূত্রপাত। বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ওমানের আঞ্চলিক জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত ও আটজন আহত হওয়ার পর ওয়াশিংটন ইরানি জাহাজের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) টানা তৃতীয় রাতের মতো ইরানের বন্দর আব্বাস ও কিশ দ্বীপে বিমান হামলা চালিয়েছে।
এই সংকট এখন আর কেবল নির্দিষ্ট দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সৌদি আরবের বিমান হামলার জবাবে দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে এ ধরনের সামরিক সংঘাত ও নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়বে।
সূত্র: রয়টার্স

সৌদির বিমানবন্দরে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 