বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মিশনের ব্যস্ততার মাঝে পাওয়া এক দিনের ছুটিই বড়সড় বিপদ ডেকে এনেছিল স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের জন্য। মাত্র ৫ মিনিটের ব্যবধানে বড় অঙ্কের আর্থিক জরিমানা থেকে রক্ষা পেয়েছেন ১৮ বছর বয়সি এ তারকা।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি হতাশাজনক গোলশূন্য ড্র হওয়ার পর স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ফুটবলারদের মানসিক ক্লান্তি দূর করতে একদিনের বিশ্রাম দিয়েছিলেন। দলের অধিকাংশ খেলোয়াড় হোটেলের আশপাশে অলস সময় কাটালেও ইয়ামাল বেছে নিয়েছিলেন ভিন্ন পরিকল্পনা। মা, প্রেমিকা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি চলে যান প্রায় ২০০ কিলোমিটার দূরের শহর ন্যাশভিলে। সেখানে ভ্রমণের পাশাপাশি স্থানীয় একটি রেস্তোরাঁয় পারস্য খাবারের স্বাদও উপভোগ করেন এই তরুণ তুর্কি।
তবে বিপত্তি ঘটে ফেরার পথে। দীর্ঘ যাত্রা আর সড়কপথের তীব্র যানজটের কারণে সময়মতো টিম হোটেলে ফেরা নিয়ে চরম চাপে পড়ে যান ইয়ামাল। স্প্যানিশ জাতীয় দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, রাত ৯টার ডিনারের সময়সীমা পার হলে যেকোনো খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার ইউরো জরিমানা গুনতে হয়। শেষ পর্যন্ত ঘড়ির কাঁটা ৯টা ছোঁয়ার ঠিক পাঁচ মিনিট আগে হোটেলে পৌঁছাতে সক্ষম হন ইয়ামাল। আর তাতেই বেঁচে যায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকার সমপরিমাণ জরিমানা।
সদ্যই চোট কাটিয়ে মাঠে ফেরা ইয়ামাল কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেছিলেন। ইয়ামাল ও তার দলের পরবর্তী লক্ষ্য এখন টুর্নামেন্টে স্পেনের প্রথম জয় তুলে নেওয়া। রবিবার (২১ জুন) আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে স্প্যানিশরা।

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক