শিরোনাম

হরমুজ প্রণালি চালুর সংবাদে কমলো তেলের দাম

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালি চালুর সংবাদে কমলো তেলের দাম
হরমুজ প্রণালিতে জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেল ট্যাঙ্কারগুলোর জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়েছে ইরান। এর ফলে বাজারে সরবরাহের প্রবাহ বাড়ার ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে।

শুক্রবার (১৯ জুন) রাত ১ টা ৪৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫৪ সেন্ট বা ০.৬৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৮.৩১ ডলার দাঁড়িয়েছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল (ডব্লিউটিআই) ৪৬ সেন্ট বা ০.৬০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬.১৪ ডলারে নেমে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

সর্বশেষ গত বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর শর্তে বলা হয়েছে, অবিলম্বে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ ‍তুলে নেবে। আর ইরান হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/