নকআউট পর্বে মেক্সিকো, কঠিন সমীকরণে বাকি ৩ দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'এ'-তে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে প্রথম দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে মেক্সিকো। আর এতেই বেশ জটিল রূপ নিয়েছে বাকি তিন দলের নকআউট পর্বের সমীকরণ। শুক্রবার (১৯ জুন) সকালে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকানরা। গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে মেক্সিকোর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস রোমো। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ১-১ গোলে রুখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মিখাল সাদিলেকের গোলে চেক প্রজাতন্ত্র প্রথমে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।
এই ম্যাচের পর টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি সবার আগে পরের রাউন্ডের টিকিট কেটেছে মেক্সিকো। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। আর ১ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানের ভিত্তিতে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র (-১) ও দক্ষিণ আফ্রিকা (-২)। নিয়ম অনুযায়ী এ গ্রুপ থেকে সরাসরি একটি এবং সমীকরণের মারপ্যাঁচে সর্বোচ্চ দুটি দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।
নকআউট পর্বে যাওয়ার সমীকরণ এখন প্রতিটি দলের জন্যই বেশ আকর্ষণীয়। দক্ষিণ কোরিয়া তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, যেখানে একটি ড্র বা জয়ই তাদের শেষ ৩২-এর টিকিট এনে দেবে। কারণ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হেড-টু-হেডে তারা এগিয়ে রয়েছে। তবে চেক প্রজাতন্ত্রের পরের রাউন্ডের পথ বেশ কঠিন। তাদের কেবল শেষ ম্যাচে শক্তিশালী মেক্সিকোকে হারালেই চলবে না। একই সঙ্গে চাইতে হবে যেন দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। অবশ্য গ্রুপে তৃতীয় হলেও তাদের আশা একেবারে শেষ হয়ে যাবে না। কারণ পুরো টুর্নামেন্টের সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু চেকরা যদি মেক্সিকোর কাছে হেরে যায় বা ড্র করে এবং দক্ষিণ আফ্রিকা যদি কোরিয়ার কাছে হেরে যায়, তবে তারা তৃতীয় স্থানে থাকলেও পরের রাউন্ডের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকার সমীকরণটি একটু আলাদা। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য শেষ ম্যাচে তাদের অবশ্যই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং একই সঙ্গে মেক্সিকোর কাছে চেক প্রজাতন্ত্রের হার কামনা করতে হবে। তেমনটি হলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেড-টু-হেড জয়ের সুবাদে সরাসরি দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো