শিরোনাম

মনোহরদীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
বৃহস্পতিবার রাতে মনোহরদীতে ইয়াবাসহ এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়ার নেতৃত্বে খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় খিদিরপুর বাজারের পাশে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় কালিরচর গ্রামের মুছলেহ উদ্দিনের ছেলে সোহরাবকে ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত সোহরাবকে ৫ মাসের কারাদণ্ড দেন।

অপরদিকে খিদিরপুর বাজারের পাশে গাঁজা সেবনরত অবস্থায় নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে আটক হয়। জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করলে তাকে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাওসারসহ পুলিশ সদস্যরা।

/এসআর/