আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, পুলিশের সতর্কতা

সিজেডএন ডেস্ক

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে।
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল বের করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এসব বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলা বা চড়াও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজিকে (অপারেশনস) মাঠপর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রীলগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে। প্রচারপত্র বিলি আর মিছিলের মাধ্যমে তারা দেশব্যাপী উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। একই দিন গণভবনের সামনেও যুবলীগ একটি ঝটিকা মিছিল বের করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যেকোনো নাশকতা বা সহিংসতা কঠোর হস্তে দমন করা হবে। এজন্য মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।

বিয়ের প্রলোভনে অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎ, আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
গণভবনের সামনে যুবলীগের মিছিল