হাইতি ম্যাচের আগে একাদশ নিয়ে সতর্ক আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর পরবর্তী ম্যাচের একাদশ সাজাতে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে মাঠে নামার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে শুরুর একাদশ নিয়ে অবিরত প্রশ্ন করা হলেও অত্যন্ত চতুরতার সাথে তা এড়িয়ে গেছেন তিনি।
একাদশ নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি জানান, দলে কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই আসছে, তবে কৌশলগত কারণেই তা আগেভাগে গণমাধ্যমে প্রকাশ করতে চান না। জানা গেছে, হাইতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সম্ভাব্য একাদশে থাকা প্রতিটি ফুটবলারের সাথে ব্যক্তিগতভাবে আলাদা করে কথা বলে দলে তাদের অন্তর্ভুক্তি ও দায়িত্বের কথা জানিয়েছেন এ কোচ।
প্রথম ম্যাচের সামগ্রিক পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধের খেলা নিয়ে পুরো দলই যে অসন্তুষ্ট, তা অকপটে স্বীকার করেছেন তিনি। স্কোয়াডের সামর্থ্য অনুযায়ী আরও ভালো খেলা উচিত ছিল বলে মনে করেন সেলেসাওদের ডাগআউট প্রধান। এদিকে প্রতিপক্ষ হাইতি তাদের আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও তাদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী এ কোচ। হাইতিকে একটি সুশৃঙ্খল ও শারীরিকভাবে শক্তিশালী দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তারা নির্দিষ্ট ফুটবলীয় ছকে খেলে এবং তাদের আক্রমণভাগে লম্বা ফরোয়ার্ড রয়েছে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয় এবং প্রতিটি প্রতিপক্ষকে সমান সম্মান দেওয়া উচিত বলে মন্তব্য করেন আনচেলত্তি।

দলের সঙ্গে অনুশীলন শুরু নেইমারের, স্বস্তিতে ব্রাজিল