অস্ট্রিয়া ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শুরুর একাদশ নির্বাচন নিয়ে বেশ মধুর সমস্যায় পড়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ খেলবেন, তা নিয়ে দলে এখন তীব্র প্রতিযোগিতা চলছে।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ম্যাচে জালের দেখা না পেলেও তার শারীরিক ফুটবল ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন কোচ। তবে ম্যাচের ৫৫তম মিনিটে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় হুলিয়ান আলভারেজকে, যা কাতার বিশ্বকাপের চেনা স্মৃতিকেই ফিরিয়ে এনেছে। সেবারও প্রথম দুই ম্যাচে লাউতারো শুরু করলেও পরে চোট ও ফর্মহীনতার কারণে তার জায়গা নিয়েছিলেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে আতলেতিকো মাদ্রিদের এ স্ট্রাইকার এখন পুরোপুরি ফিট। এটি স্কালোনির জন্য স্বস্তির হলেও একাদশ গড়ার ক্ষেত্রে বড় ভাবনার কারণ।
আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া এ প্রতিযোগিতাকে দলের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন। তার মতে, মার্তিনেজ হলেন বক্সের ভেতরের জাত ফিনিশার, অন্যদিকে আলভারেজ বক্সের ভেতরে ও বাইরে সমান কার্যকর এবং প্রতিপক্ষকে হাই-প্রেসিং করার ক্ষেত্রে দারুণ পারদর্শী।

আর্জেন্টিনার একাদশে হতে পারে ২ পরিবর্তন