অর্থনীতিবিদকে খোঁচা নেইমারের

অর্থনীতিবিদকে খোঁচা নেইমারের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাপানকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে খেলেননি নেইমার জুনিয়র। তবে মাঠের বাইরে থাকলেও দলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক জার্মান অর্থনীতিবিদকে খোঁচা দিতে ভোলেননি নেইমার।
মঙ্গলবার ভোরে নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোর টিকিট কাটে। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন নেইমার। তিনি লেখেন, ‘জনাব জোয়াখিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
নেইমারের এই খোঁচা মূলত জার্মান অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টকে উদ্দেশ্য করে। বিভিন্ন পরিসংখ্যান ও গাণিতিক মডেল ব্যবহার করে ফুটবল বিশ্বকাপের ফলাফল নিয়ে আগাম পূর্বাভাস দেওয়ার জন্য ক্লেমেন্ট বেশ পরিচিত। ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার সর্বশেষ বিশ্লেষণে তিনি দাবি করেছিলেন, শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল।
ক্লেমেন্ট এর আগে ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের সঠিক পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

কাসেমিরোর অনন্য রেকর্ড