মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার (৩০ জুন)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের এই দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, ১৪ মে মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। ২২ জুন রায়ের দিন ধার্য হয়। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি কারাগারে আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত বছর ২৫ মার্চ তদন্ত শুরু হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। একই বছর ২ নভেম্বর অভিযোগ গঠন করে জাসদ সভাপতির বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোনে কল করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ রয়েছে।

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনুর রায় ৩০ জুন