১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ভিওন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৫০০ কোটি টাকা। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ বা এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে গ্রুপটি।
সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে ফাবেলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন। পরে বিকালে বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিনিয়োগ ও সহায়তার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
ভিওন গ্রুপ নগদ ও টেলিটক কিনে নিতে বা বিনিয়োগে আগ্রহী, এমন গুঞ্জনের মধ্যেই এই বৈঠক।
পরে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন আনার প্রস্তাব দেন, যাতে সমাজের সব শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছায়। একইসঙ্গে তিনি ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।’
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগে প্রচুর সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষ করে টেলিকম, ডিজিটাল ব্যাংকসহ অন্য খাতে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক সেবাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে ভিওন।
এ ছাড়া বৈঠকে নিজেদের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখা তুলে ধরে নাসডাক-তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন।
বাংলাদেশ সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এটি বাস্তবায়নের প্রস্তাব দেয় কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সহায়তার অঙ্গীকার করা হয়। এক্ষেত্রে ভিওন প্রধান বিনিয়োগকারী (অ্যাংকর ইনভেস্টর) হিসেবে শুরুতেই ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তিতে বিনিয়োগের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাবে বলে জানিয়েছে ভিওন।
এ সময় উপস্থিত ছিলেন, টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, টেলিযোগাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ এবং কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান।

বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি, দাবি প্রধানমন্ত্রীর
বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর