সন্তান হারানোর শোক কাটিয়ে ডাচদের এগিয়ে নিলেন গাকপো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্যক্তিগত জীবনের চরম ট্র্যাজেডি ও সন্তান হারানোর গভীর শোককে শক্তিতে রূপান্তর করে ফুটবল মাঠে অনন্য এক গল্প লিখলেন কোডি গাকপো। গর্ভস্থ পুত্র সন্তানকে হারানোর মাত্র দুদিনের মাথায় মাঠে নেমেই নেদারল্যান্ডসের হয়ে স্মরণীয় এক গোল করেছেন এ ডাচ ফরোয়ার্ড। মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
ম্যাচটিতে ডাচ কোচ রোনাল্ড কুমানের ডাগআউট থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই সরাসরি প্রভাব ফেলেন গাকপো। খেলার ৭২ মিনিটে নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের একটি দূরপাল্লার ক্লিয়ারেন্স থেকে হেডের সাহায্যে বল বাড়িয়ে দেন ভাউট ভেগহোর্স্ট। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে মরক্কোর ডিফেন্ডারকে সামলে বক্সের কিনারায় পৌঁছে যান ক্রিসেন্সিও সামারভিল। সেখানে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তেও দারুণ এক পাসে বল ডি-বক্সের মাঝখানে পাঠান তিনি। একদম সঠিক সময়ে সেখানে উপস্থিত থাকা গাকপো মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর নাগালের বাইরে দিয়ে এক জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। গোল করার পরপরই আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি গাকপো।

ফ্রান্স-সুইডেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা