শিরোনাম

আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: আমিনুল হককে স্পিকার

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: আমিনুল হককে স্পিকার
সংসদ অধিবেশনে কথা বলছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে অর্থ বিলের ওপর আনা একটি সংশোধনী প্রস্তাবের ভোটাভুটির সময় সংসদ সদস্য আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (২৯ জুন) সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। সংশোধনী প্রস্তাবের ওপর ভোট গ্রহণের সময় আমিনুল হক অংশ নিতে চাইলে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে এবং অধিবেশন কক্ষে এ নিয়ে আলোচনা শুরু হয়। স্পিকারের মন্তব্য ও ভোটদানে বাধা দেওয়ার বিষয়টি সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে কৌতূহলেরও জন্ম দেয়।

তবে এ বিষয়ে অধিবেশন চলাকালে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

/এমআর/