শিরোনাম

কাসেমিরোর অনন্য রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কাসেমিরোর অনন্য রেকর্ড
অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমির

জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ-৩২ এ ব্রাজিলের জয়ে মিডফিল্ডার কাসেমিরো অনন্য এক ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছেন কাসেমিরো, এই তালিকায় আছেন আরও চার জন!

২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ খেলে ১২ ম্যাচ অজেয় কাসেমিরো। কাসেমিরো স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন।


শেষ ষোলোতে নরওয়ে বা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি জিতলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে অজেয় থাকার রেকর্ড নিজের করে নেবেন কাসেমিরো।

২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারা ম্যাচে মাঠে ছিলেন না কাসেমিরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ সালে বিদায় নেওয়ার ম্যাচে ছিলেন তিনি, কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, পরে টাইব্রেকারে হয় ফয়সালা। এ কারণে রেকর্ডের খাতায় সেটি হার হিসেবে ধরা হয়নি।

এছাড়া কাসেমিরো ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করেছেন। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরানো গোল করেন ৩৪ বছর ও ১২৬ দিন বয়সী মিডফিল্ডার। ৩৪ বছর ও ১৩৭ দিন বয়সী বেবেতো গোল করে তার উপরে।

/টিই/