শিরোনাম

আমরা টিকে আছি: ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমরা টিকে আছি: ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র

গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়র জাপানের বিপক্ষে লক্ষ্যভেদ করতে পারেননি। ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ড গোল না পেলেও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত ভিনি।

শেষ ষোলোতে ওঠার অনুভূতি ভিনিসিয়ুস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, ‘আমরা টিকে আছি এবং আরও বেশি চাই। এটা (জয়) ব্রাজিলের জন্য।’

এদিকে ম্যাচ শেষে দলের জয়সূচক গোল করা মার্তিনেল্লি বলেছেন, ‘আমার হৃদয়ের আনন্দ প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সব সমর্থককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা, আমার বাবা-মা, আমার বন্ধুরা। আমি এটা বুঝিয়ে বলতে পারব না। আমার বলার মতো কোনো শব্দ নেই।’

/টিই/