দিওপের নাটকীয় গোলে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নেদারল্যান্ডসের প্রায় নিশ্চিত হয়ে যাওয়া জয় শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় কেড়ে নিল মরক্কো।এর ফলে বিশ্বমঞ্চের এ রোমাঞ্চকর নকআউট লড়াই এখন গড়াল অতিরিক্ত সময়ে। ম্যাচের একেবারে শেষলগ্নে গোল শোধ করে ডাচদের জয়ের উৎসব মাটি করে দেন মরক্কোর দিওপ।
এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর চমৎকার গোলে প্রথম লিড নিয়েছিল নেদারল্যান্ডস। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া মরক্কো একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে ডাচ রক্ষণভাগ ছিল বেশ জমাট। বিশেষ করে ৮৫তম মিনিটে মরক্কোর ইসমায়েল সাইবারি যখন বল নিয়ে গোলমুখে বিপজ্জনকভাবে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দুর্দান্ত এক ট্যাকলে দলকে রক্ষা করেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে দুই দলের কোচেরাই কৌশলী পরিবর্তন আনেন। মরক্কো আক্রমণের গতি বাড়াতে নতুন খেলোয়াড় মাঠে নামায়, অন্যদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেয় নেদারল্যান্ডস।
তবে যোগ করা সময়ের শুরুতেই (৯০+১ মিনিটে) সব সমীকরণ ওলটপালট হয়ে যায়। ডান প্রান্ত থেকে তালবির রক্ষণভেদী লম্বা ক্রস প্রতিপক্ষের বক্সে ভেসে এলে, দারুণ এক হেডে বল জালে জড়ান দিওপ। আন্তর্জাতিক ফুটবলে এটিই তার প্রথম গোল। আর এই মহামূল্যবান গোলেই ১-১ ব্যবধানে সমতায় ফিরে বিশ্বকাপে টিকে থাকার নতুন আশা খুঁজে পায় মরক্কো।

সন্তান হারানোর শোক কাটিয়ে ডাচদের এগিয়ে নিলেন গাকপো