শিরোনাম

যাযাবর পরিবারের ছেলেটাই এখন ইরানের নায়ক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যাযাবর পরিবারের ছেলেটাই এখন ইরানের নায়ক
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা শক্তিশালী বেলজিয়ামের আক্রমণভাগকে একাই স্তব্ধ করে দিলেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। বিশ্বমঞ্চে তার অতিমানবীয় নৈপুণ্যেই বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসের মাঠে পুরো ম্যাচে ইরানের রক্ষণভাগকে এক হাতে আগলে রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এ গোলরক্ষক। তবে বেইরানভান্দের আজকের নায়ক হয়ে ওঠার পেছনের গল্পটি যেকোনো রূপকথাকেও হার মানায়।

ইরানের লোরেস্তান অঞ্চলের এক চরম দরিদ্র যাযাবর পরিবারে জন্ম নেওয়া বেইরানভান্দের শৈশব কেটেছে তীব্র অভাব-অনটনের মধ্য দিয়ে। মায়ার টান বুঝে ওঠার আগেই তাকে লড়তে হয়েছে পেটের টানের বিরুদ্ধে। একপর্যায়ে পরিবারের অমতে ও অর্থকষ্ট সহ্য করতে না পেরে কিশোর বয়সেই ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে তেহরানে পাড়ি জমান তিনি। সেখানে মাথা গোঁজার ঠাঁই না পেয়ে দীর্ঘদিন ফুটবল ক্লাবগুলোর সামনে ফুটপাতে রাত কাটিয়েছেন। বেঁচে থাকার তাগিদে কখনও গাড়ি পরিষ্কার করেছেন, কখনও বা কাজ করেছরে তোলে শক্তপোক্ত। পাহাড়ি পাথর টানার শারীরিক শক্তি এবং অদম্য সংযমই আজ ফুটবল মাঠে গোলবারের নিচে তার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে এ ড্র ইরানের জন্য শুধু একটি পয়েন্ট অর্জনের বিষয় নয়, বরং নকআউট পর্বে যাওয়ার স্বপ্নে এটি তাদের আত্মবিশ্বাসের এক মস্ত বড় জ্বালানি। ফুটবল বিশ্বে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে বেইরানভান্দের এ অনুপ্রেরণাদায়ী লড়াইয়ের গল্প। বিশ্বকাপের মঞ্চে দারুণভাবে টিকে থাকা ইরান যদি তাদের পরবর্তী ম্যাচে মিসরকেও রুখে দিতে পারে, তবে তারা সরাসরি পৌঁছে যাবে স্বপ্নের নকআউট পর্বে। আর সেই স্বপ্নের পুরোটা জুড়েই এখন ভরসার শেষ প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন জীবনের প্রতিটি ধাপে ঝুঁকি নিয়ে জয়ী হওয়া নায়ক আলিরেজা বেইরানভান্দ।

/এমএকে/