শিরোনাম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
কিয়ার স্টারমার। ছবি: সিএনএন

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দীর্ঘদিন ধরে নিজ দল লেবার পার্টির আইনপ্রণেতাদের অব্যাহত চাপের মুখে সোমবার (২২ জুন) তিনি এই ঘোষণা দেন।

গত কয়েকদিন ধরেই তিনি পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিকমাধ্যমে একটি পোস্টে বলেছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘আমার দলের কাছে জিজ্ঞাসা করেছি পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। দলের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর শুনেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

তিনি বলেন, আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব।’

তিনি আরও বলেন, ‘আমার সিদ্ধান্তের কথা জানাতে আজ সকালে মহামান্য রাজার সঙ্গে কথা বলেছি। আমি লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে একটি সময়সূচী তৈরি করতে বলব, যেখানে জুলাই মাসের ৯ তারিখে মনোনয়ন পর্ব শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই শেষ হবে। এর ফলে সেপ্টেম্বরে সংসদ পুনরায় শুরু হওয়ার আগেই একজন নতুন নেতার দায়িত্ব গ্রহণ নিশ্চিত হবে। এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে পদে বহাল থাকব।’

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার বলেছিলেন, তিনি উত্তরাধিকারসূত্রে ‘আর্থিক, রাজনৈতিক এবং নৈতিকভাবে দেউলিয়া’ একটি লেবার পার্টি পেয়েছিলেন। তাকে বারবার বলা হয়েছিল যে দলটি শেষ হয়ে গেছে। কিন্তু তিনি সেই লোকদের ভুল প্রমাণ করেছেন।

স্টারমারের ভাষায়, তিনি ইহুদি-বিদ্বেষের বিষ উপড়ে ফেলে দলটিকে পরিবর্তন করেছেন। এছাড়া অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার ওপর আস্থা পুনরুদ্ধার করেছেন।

সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা

/জেএইচ/