অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান, মেন্টর মাহমুদউল্লাহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে না পারা বাংলাদেশ যুব দলকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। ২০২৮ সালের বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে নতুন কোচিং স্টাফ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুব দলের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে গত মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আগামী দুই বছরের জন্য জুনিয়র টাইগারদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান নির্বাচক হান্নান সরকারকে।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে যুব দলের মেন্টর পদে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখা ও তাদের দক্ষতা বাড়াতে অভিজ্ঞ এ ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বোর্ড।
এর আগে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল বিদায় নেওয়ার পর দীর্ঘদিন যুব দলের কোনো ম্যাচ বা মাঠের কার্যক্রম ছিল না। তবে পরবর্তী বিশ্বকাপের দীর্ঘমেয়াদি প্রস্তুতি হিসেবে সম্প্রতি ইয়ুথ ক্রিকেট লিগ শেষ করেছে বিসিবি। এরই ধারাবাহিকতায় বর্তমানে খুলনায় ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি বিশেষ ট্রেইনিং সেশন চলছে।

ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নিলো আইসিসি, গুণতে হলো জরিমানাও