আর্জেন্টিনার কোনও দুর্বলতা খুঁজে পাচ্ছেন না অস্ট্রিয়ার কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দলটির শক্তিমত্তা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। ডালাসে ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান চ্যাম্পিয়নদের দলে কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছেন না তারা। একই সঙ্গে আলবিসেলেস্তেদের কেবল লিওনেল মেসির দল ভাবলে মস্ত বড় ভুল হবে বলেও মন্তব্য করেছেন এ মাস্টারমাইন্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ জার্মান কোচ আর্জেন্টিনার খেলোয়াড়দের মান, গতি এবং সাইড বেঞ্চের গভীরতা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান আর্জেন্টিনা দলের প্রতিটি পজিশনেই বিশ্বমানের ফুটবলার রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন ৩৮ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকা এ মহাতারকা আর মাত্র একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন। তবে ৬৭ বছর বয়সী র্যাংনিকের কাছে মূল চ্যালেঞ্জ শুধু একক কোনো মেসি নন, বরং পুরো আর্জেন্টিনা দল। এ কঠিন বাধা পার হতে নিজের শিষ্যদের কৌশলগতভাবে নিখুঁত, সাহসী এবং শক্তিশালী মানসিকতা নিয়ে মাঠে নামার তাগিদ দিয়েছেন তিনি। তার মতে, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হয়তো তার অধীনে অস্ট্রিয়ার সেরা ফুটবলটাই খেলতে হবে।
অবশ্য প্রতিপক্ষকে সমীহ করলেও মাঠের লড়াইয়ের আগেই হার মানতে নারাজ অস্ট্রিয়ান কোচ। সব পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে জয় কিংবা ড্রয়ের মাধ্যমে একটি অঘটনের স্বপ্ন দেখছেন তিনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়াও। ফলে সোমবারের এ হাইভোল্টেজ ম্যাচে যে দলই পূর্ণ ৩ পয়েন্ট পাবে, নকআউট পর্বের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।

ফিফার নতুন নিয়মের সমালোচনায় স্কালোনি