শিরোনাম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ
মো. বদিউজ্জামান তপাদার

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার।

সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে বদিউজ্জামান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর ওই মাসেই তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি জানান, কাজে যোগদানের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা তৈরি হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন।

পদত্যাগপত্র গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

/জেএইচ/