দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গঠিত কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির চার সদস্য হলেন– সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভীর আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে এই সার্চ কমিটি গঠন করা হলো।
এতে আরও বলা হয়, সার্চ কমিটি দুদক কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন করে ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
এ ছাড়া, কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বেনজীরকে দেশে ফেরাতে এনসিবিতে নথি পাঠালো দুদক