শিরোনাম

মেসি যা করেন, সেটা শেখা ও করা কঠিন: ম্যাক অ্যালিস্টার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি যা করেন, সেটা শেখা ও করা কঠিন: ম্যাক অ্যালিস্টার

যেখানে গিয়ে অন্যরা থমকে দাঁড়িয়ে যাবেন, সেখান থেকেই যেন নতুন কিছু শুরু করবেন লিওনেল মেসি। বল পায়ে অসম্ভবকে সম্ভব করাই যেন তার কাজ। এই মেসির সঙ্গে একটি বিশ্বকাপ খেলেছেন এবং জিতেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। চার বছর ধরে মেসিকে খুব কাছ থেকে দেখে আসছেন। কিন্তু এখনো মেসিকে দেখে আর্জেন্টাইন মিডফিল্ডারের বিস্ময় যেন কাটে না। ম্যাক অ্যালিস্টারের মতে মেসি যা করেন, তা দেখে শেখা তো যায়ই না, এমনকি অকুররণ করাও অসম্ভব। গত বিশ্বকাপটা যেখানে শেষ করেছিলেন, মেসি যেন এবারের বিশ্বকাপটা শুরু করেছেন সেখান থেকেই। আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন ৩–০ গোলে। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পাওয়া ৩৮ বছর বয়সী মেসির এই পারফরম্যান্স নিয়ে ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘আমি লিওর সঙ্গে থাকতে খুব উপভোগ করি। তার মতো আর কেউ আসবে না। তাকে পাশে থেকে খেলতে দেখাটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি যা করেন, সেগুলো স্বাভাবিক নয়। আমার দিক থেকে আমি শুধু এর সুবিধা নেওয়ার চেষ্টা করি।’

সুবিধা নেওয়া বলতে ম্যাক অ্যালিস্টার বুঝিয়েছেন, মেসি পাশে থাকলে খেলাটা আরও সহজ হয়। তবে মেসির খেলা থেকে শেখার অনেক কিছু থাকলেও সেটি বাস্তবায়ন করা অসম্ভবই মনে করেন ম্যাক অ্যালিস্টার, ‘তিনি যা করেন, সেখান থেকে শেখা খুব কঠিন। কারণ, আপনার মাথায় হয়তো কৌশলটা আসবে, কিন্তু আপনি কখনোই মাঠের ভেতর হুবহু সেভাবে তা করে দেখাতে পারবেন না। আমি তার কাছ থেকে যা শিখি, সেটা হলো মূল্যবোধ ও বিনয়।’

/আরএ/