নেইমারকে নিয়ে কোনও ভয় নেই: স্কটিশ ডিফেন্ডার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী স্কটল্যান্ড শিবির। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে কোনো ধরনের ভীতি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি।
রবিবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে নেইমারকে আটকানোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এ স্কটিশ ডিফেন্ডার। তিনি জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিপক্ষে খেলতে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং মাঠের এ মহাদ্বৈরথের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের হয়ে খেলা ৩১ বছর বয়সী এ ডিফেন্ডার তার অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ২০২১ সালে ক্লাব ব্রুজের হয়ে খেলার সময় চ্যাম্পিয়ন্স লিগে তিনি পিএসজির জার্সিতে থাকা নেইমারের মুখোমুখি হয়েছিলেন, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
এদিকে, কাফ ইনজুরির কারণে চলতি আসরের প্রথম দুই ম্যাচ মিস করা ৩৪ বছর বয়সী নেইমার এ ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মিয়ামিতে হতে যাওয়া এ গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন সেলেসাওদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বর্তমানে সি গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ড অবশ্য নতুন ফরম্যাটের কল্যাণে ব্রাজিলের কাছে হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ ধরে রাখবে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মরক্কো মুখোমুখি হবে হাইতির, যার ওপর নির্ভর করছে এই গ্রুপের চূড়ান্ত ভাগ্য।

রাফিনহাকে নিয়ে ব্রাজিল শিবিরে উদ্বেগ