শিরোনাম

ফ্রান্সের কোচ হলেন জিদান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্সের কোচ হলেন জিদান
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার বছরের চুক্তিতে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জিনেদিন জিদান।

মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো।

সংবাদ সম্মেলনে জিদান বলেন, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ, তার লক্ষ্য ছিল একটাই-ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

তিনি বলেন, রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।

জিদান বলেন, আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।

/এসবি/