শিরোনাম

প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়ালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়ালো
প্রিমিয়ার ব্যাংকের লোগো

৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। একই সময়ে খেলাপি ঋণের বিপরীতে ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় করেছে ব্যাংকটি।

ব্যাংকের স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে এই আমানত সংগ্রহ করা হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে এই অর্থ আদায় করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ক্যাম্পেইনের এই সাফল্য ব্যাংকের কর্মকর্তা-কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং গ্রাহকদের আস্থার প্রতিফলন। টেকসই প্রবৃদ্ধি ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ব্যাংক কাজ করে যাচ্ছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ আমানত সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং কর্মকর্তা-কর্মীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আমানত বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

/এসবি/