ইতালির কোচ হতে পারছেন না পিরলো

ইতালির কোচ হতে পারছেন না পিরলো
সিজেডএন স্পোর্টস ডেস্ক

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইতালি। এমন পরিস্থিতিতে জাতীয় দলের নতুন মূল কোচ হিসেবে সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামটাই ছিল সবার আগে। কিন্তু রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় তৈরি হয় তীব্র বিতর্ক। আর তাতেই ইতালির ডাগআউটে বসার সুযোগ হাতছাড়া হলো এ তারকার।
ইতালির জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি জিওভান্নি মালাগো বিতর্ক ওঠার পর এ পদের জন্য পিরলোর নাম সরাসরি নাকচ করে দেন। কোচের দৌড় থেকে ছিটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইতালির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
পিরলো জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ফুটবল ফেডারেশনের প্রতি শ্রদ্ধা জানিয়েই এতদিন তিনি চুপ ছিলেন। তবে কোচের দৌড় থেকে বাদ পড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানার পর ভক্ত ও ফুটবলপ্রেমীদের কাছে মূল বিষয়গুলো তুলে ধরাকে নিজের দায়িত্ব বলে মনে করছেন।
বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগসূত্রের ব্যাখ্যায় পিরলো বলেন, এটি একান্তই পেশাগত ও বাণিজ্যিক চুক্তি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের দল ‘দুবাই ইউনাইটেড’-এর প্রধান কোচ হিসেবে কাজ করার সুবাদেই এই সুযোগ তৈরি হয়েছিল, যার সঙ্গে ইতালীয় ফুটবলের কোচ হওয়ার কোনো সম্পর্ক নেই।
কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং আস্থা রাখার জন্য ইতালীয় ফুটবলের দুই কিংবদন্তি মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানান পিরলো। একই সঙ্গে আফসোস প্রকাশ করে তিনি বলেন, সম্পূর্ণ ক্রীড়া-সংক্রান্ত একটি বিষয়কে যেভাবে রাতারাতি বিতর্ক বানিয়ে ফেলা হলো এবং তার ওপর অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্য চাপিয়ে দেওয়া হলো, তা সত্যিই অত্যন্ত দুঃখজনক।

অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের ‘বিতর্কিত’ সেই রেফারি 