শিরোনাম

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা
কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শট

আর্জেন্টিনার বিপক্ষে করা দূরপাল্লার বাঁকানো শটে গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাবরাল। বিশ্বজুড়ে কোটি সমর্থকদের ভোটে তার এই দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পেয়েছে কাবরালের গোলটি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানের এলদর সমুরদোভের গোল। আর তৃতীয় সেরা হয়েছে মরক্কোর বিপক্ষে হাইতির উইলসন ইসিদোরের গোল।

আয়তন বিচারে বিশ্বের দ্বিতীয় ও জনসংখ্যায় তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। ১৯ জুলাই পর্দা নামা বিশ্বকাপে রূপকথার গল্প এঁকেছিল আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলের বিরুদ্ধে ড্র করে অপরাজিত থেকে নাম লেখায় শেষ ৩২-এ। সেখানে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে তাদের স্বপ্নযাত্রা থেমে যায়। তবে ওই ম্যাচে কাবরালের রকেট-শটটি ইতিহাসের পাতায় স্থান পেলো।

নকআউট পর্বের সেই ম্যাচের আগে নেদারল্যান্ডসের রটারডামে জন্ম নেওয়া ফুটবলার কাবরাল বলেছিলেন, ‘আশা করি মেসির পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারব।’ তার সেই স্বপ্ন পূরণ করেছিলেন আলোকচিত্রীরা। আর ম্যাচের পর কাবরাল লিখে ফেললেন নিজের এক অমর গল্প।

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বেঞ্জামিন পাভারের পর দ্বিতীয় ফুলব্যাক হিসেবে সেরা গোলের খেতাব পেলেন কাবরাল। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুলব্যাক মার্সেলোও! এ বিষয়ে কাবরাল বলেন, ‘ম্যাচের পর মার্সেলোর কাছ থেকে একটি বার্তা পাই। তিনি আমাকে বলেছেন, টুর্নামেন্টের সেরা গোল হিসেবে আমার গোলটিকেই ভোট দিয়েছেন।’

/জেএইচ/