অনিয়মকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাকলিস্টেড করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে কিংবা প্রকল্পে কোনো অনিয়ম পাওয়া গেল টেন্ডার বাতিল করা হবে।
তিনি বলেন, প্রকল্পের কাজ সুষ্ঠু ও সততার সাথে হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য কর্তৃপক্ষের প্রতিনিধি দলের পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও যাচাই করা হবে। উন্নয়ন কাজে কোনরূপ অনিয়ম পরিলক্ষিত হলে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাকলিস্টেড করা হবে। এছাড়া ঠিকাদারি ও নির্মাণ কাজে যাতে কোনোরকম অনিয়ম-দুর্নীতি না হয় সে বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষে সব কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে নতুনভাবে সাজাতে কম মুনাফায় সর্বোচ্চ মান ঠিক রেখে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে।
মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুদকের জালে ঠিকাদার জাহিদুর, চলছে জিজ্ঞাসাবাদ