শিরোনাম

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রাণ গেলো ২ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রাণ গেলো ২ জনের
ধসে পড়েছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। হঠাৎই তাদের ওপর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে অনেকে আহত হন। পরে তাদের মধ্যে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে। ঘটনার সময় অনেক মানুষ পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। আশে-পাশের লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

তিনি বলেন, দেয়ালের নিচে চাপা পড়া আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়।

/এসবি/