শিরোনাম

সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার নিষিদ্ধ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার নিষিদ্ধ
নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি

প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে পড়লেন নেইমার জুনিয়র। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় নেইমার সান্তোসের হয়ে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ব্রাসিলিরাও পর্বের ২২তম রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না।

গ্লোবোডটকমের তথ্য অনুযায়ী, দল দুটি আগামী ৯ আগস্ট ব্রাসিলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভিলা বেলমিরোতে মুখোমুখি হবে।

গত শনিবার (২৫ জুলাই) শাপেকোয়েন্সের বিপক্ষে ২০তম রাউন্ডে ড্র করার ম্যাচে হলুদ কার্ড পান নেইমার। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো টুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর তিনি প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দেন। এরপর রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান। মৌসুমে এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড, ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী লিগ ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

বিশ্বকাপের পর সান্তোসের হয়ে এটাই ছিল তার প্রথম উপস্থিতি। ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর তাকে কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছিল। এরপর ১৭ তারিখে অনুশীলনে ফিরে আসেন।

সান্তোস এখন শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার জন্য কোপা সুল-আমেরিকানা প্লে-অফের দিকে নজর দিচ্ছে। মঙ্গলবার ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

সূত্র: গ্লোবো.কম

/জেএইচ/