নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি মাঠে নামা মানেই নতুন কোনো রেকর্ডের জন্ম হওয়া। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে এটি এখন এক চিরন্তন সত্য। চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজের স্বভাবসুলভ ছন্দ ধরে রেখে একের পর এক কীর্তি গড়ে চলেছেন এ মহাতারকা। সেই ধারাবাহিকতায় আজ রাতে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মিসরের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। এ ম্যাচে জালের দেখা পেলেই ফুটবল ইতিহাসের এক অনন্য ও অভিজাত ক্লাবে প্রবেশ করবেন আর্জেন্টাইন অধিনায়ক।
মিসরের বিপক্ষে গোল করতে পারলে মেসি হবেন বিশ্বকাপের ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করার অবিশ্বাস্য কৃতিত্ব দেখাবেন। এর আগে বিশ্বমঞ্চে এ কীর্তি গড়েছেন কেবল জাস্ট ফন্টেইন, জাইরজিনহো, গের্ড মুলার, রিভালদো এবং হামেস রদ্রিগেস। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি চলতি আসরে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই গোল করেছেন। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়েও তিনি কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে ৭ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। আর ৬ গোল নিয়ে তাদের ঠিক পেছনেই আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই বেশ কিছু বড় রেকর্ড নিজের করে নিয়েছেন এই বাঁ-পায়ের জাদুকর। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত মেসির মোট গোলে অবদান ১২টি, যার মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। ১৯৬৬ সালের পর থেকে এটিই সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি পেলে ও এমবাপ্পের ১১ গোলের কীর্তিকে ছাড়িয়ে গেছেন। এছাড়া বিশ্বমঞ্চে নিজের খেলা শেষ টানা ৮টি ম্যাচেই গোল করার এক অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ২০টি গোল করে শীর্ষ গোলদাতার আসনটি নিজের দখলে রেখেছেন মেসি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

মিসরের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তনের আভাস স্কালোনির