শিরোনাম

ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারের পরিকল্পনার বিষয়ে ধারণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন শুরুর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান আরও জানান, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে।’

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে।’

/জেএইচ/