সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট সংবাদদাতা

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান এবং সিলেটে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং সিলেটে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।