শিরোনাম

সংসদ অধিবেশন বসছে আজ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সংসদ অধিবেশন বসছে আজ
জাতীয় সংসদ ভবন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন-২০২৬ শুরু হচ্ছে আজ।

ছয় দিন বিরতির পর মঙ্গলবার (৭ জুলাই) বিকাল তিনটায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। এর পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও অনুমোদন পেয়েছে।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন।

/জেএইচ/