মিসরের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তনের আভাস স্কালোনির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মিসরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার এ হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে দলীয় রণকৌশল ও একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ঘামঝরানো জয়ের পর দলের শক্তি ও কৌশলে ভারসাম্য আনতে একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এ কোচ।
কোচের দেওয়া আভাস অনুযায়ী, রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। এ ছাড়া আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের বদলে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে এবং থিয়াগো আলমাদার পরিবর্তে মাঝমাঠে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশির চোটের কারণে পারেদেসকে টুর্নামেন্টের শুরুর দিকে খেলানো সম্ভব হয়নি উল্লেখ করে স্কালোনি বলেন, চোট কাটিয়ে শতভাগ ফিট থাকলে পারেদেসই সবসময় তার প্রথম পছন্দ। আর তার অনুপস্থিতিতে এনজো ফার্নান্দেজ ক্লাবের হয়ে কিছুটা ওপরে খেলায়, হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারই ছিল তাদের সেরা বিকল্প।
গত ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারা স্কালোনি শিষ্যদের ভুলত্রুটি শুধরে নেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, মাঠে শুধু বল দখলে রাখাই আর্জেন্টিনার মূল লক্ষ্য নয়। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখতে বল পায়ে রেখে ডিফেন্ড করতে হবে এবং তাড়াহুড়ো না করে অন্তত ৫-৬টি পাসের সমন্বয়ে আক্রমণ সাজাতে হবে।
নকআউট পর্বের প্রতিপক্ষ মিসরকে বেশ সমীহ করছেন আর্জেন্টাইন কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের মাঠের লড়াই শেষে টাইব্রেকারে জিতে আসা মিসরকে কেবল রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক দল হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। স্কালোনি মনে করেন, চার ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেও মিসর পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষদের বেশ ভুগিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে দলগুলো প্রায়ই তাদের চিরচেনা কৌশল বদলে ফেলে এমন বাস্তবতাকে মাথায় রেখে সব পরিস্থিতির জন্য নিজের দলকে প্রস্তুত রেখেছেন তিনি। একাদশে পরিবর্তন আসলেও দলের মূল দর্শন ও চেনা আক্রমণাত্মক খেলার ধরন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:-
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

এবার বিশ্বকাপে কোনো ফেভারিট দল নেই: স্কালোনি