বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচে মার্কিন গোলকিপারের অবিশ্বাস্য ভুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপটি যখন গোলকিপারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই সিয়াটলে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিজের এক অবিশ্বাস্য ভুল সবাইকে স্তব্ধ করে দিয়েছে। এবারের টুর্নামেন্টে কেপ ভার্দের ভোজিনিয়া, প্যারাগুয়ের অরলান্দো হিল, ইরানের আলী রেজা বেইরানভান্দ, অস্ট্রেলিয়ার প্যাট্রিক বিচ কিংবা কুরাসাওয়ের এলয় রমেরা যেখানে গোলপোস্টের নিচে নিজেদের দেয়াল হিসেবে প্রমাণ করেছেন, সেখানে গোলকিপারদের বড় কোনো ভুল সাধারণ চোখে পড়েনি। স্পেনের বিপক্ষে উরুগুয়ের ফার্নান্দো মুসলেরার একটি ভুল কিছুটা আলোচনা তৈরি করলেও, তা ছিল প্রধানত ভাগ্যের পরিহাস। কিন্তু মুসলেরার সেই হাত ফসকে যাওয়া গোলটিকেও ছাপিয়ে গেছে মার্কিন গোলকিপার ফ্রিজের মারাত্মক ভুলটি। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ম্যাট আপসন এটাকে সরাসরি ‘হরর শো’ বলে আখ্যা দিয়েছেন।
সিয়াটলে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৫৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে উড়ে আসা একটি পাস যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের পেছনে পড়লে বিপদ এড়াতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে চলে আসেন ফ্রিজ। বলটি বুক দিয়ে ঠেকিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিলেও, আসল গড়বড়টি করেন বল ক্লিয়ার করার মুহূর্তে। বাঁ পায়ে শট নিতে গিয়ে মাটিতে পা আটকে যাওয়ায় মূল্যবান কয়েক সেকেন্ড নষ্ট করেন তিনি। এরপর পাশে থাকা সতীর্থকে পাস দিতে গেলে বল বেলজিয়ামের চার্লস ডি কেটেলারার পায়ে লেগে চলে যায় সামনে থাকা মিডফিল্ডার হান্স ফানাকানের কাছে। ফাঁকা পোস্ট পেয়ে ৩০ গজ দূর থেকে ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে জড়ান ফানাকান। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম শেষ চেষ্টা করলেও সেই শট ঠেকাতে পারেননি। ফ্রিজের এ ভুলের খেসারত দিয়ে ম্যাচটিতে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে রোমেলু লুকাকুর আরও একটি গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম।
ম্যাচ শেষে ইয়াহু স্পোর্টসের স্টিভেন গফের সঙ্গে আলাপকালে নিজের এ ভুল সিদ্ধান্তের জন্য তীব্র হতাশা প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী এ মার্কিন গোলকিপার। ওই মুহূর্তে নিজের মানসিক অবস্থা ব্যাখ্যা করে ফ্রিজ জানান, বেলজিয়ামের কেটেলারাকে খুব কাছে দেখে তিনি ভেবেছিলেন তার পায়ে লাথি লাগতে পারে, আর সেই আতঙ্ক থেকে নিজেকে সরিয়ে নিতে গিয়েই এমন মারাত্মক ভুলটি করে বসেন।

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম